ঘরে আসছে পুত্রবধূ, দোয়া চাইলেন ডিপজল

আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:৪১

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলে শাদমান মনোয়ার অমি। রবিবার (৫ জুন) সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে তার গায়ে হলুদ সম্পন্ন হয়ে।

জানা গেছে, আগামী ৮ জুন মিরপুরে বিয়ে হবে অমির। কনের নাম কাজী তাসফিয়া।

মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা। এবার ঘরে আসছে প্রথম পুত্রবধূ।

ছবি: সংগৃহীত

ছেলের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এক ভিডিও বার্তায় ডিপজল বলেন, ‘আজ আমার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে। সবাই দোয়া করবেন, সবকিছু যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।’

ইত্তেফাক/বিএএফ