প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আটক

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:০০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান স্টার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়।

শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পিয়ালীমারী এলাকা থেকে আতাউর রহমান ওরফে স্টারকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মৌখিকভাবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কুটুক্তি করে আসছিল।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতাউর রহমানকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

ইত্তেফাক/আরকেজি