সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। মঙ্গলবার (৩১ মে) একটি কনসার্টে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
তবে সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির হাত ধরে আরও একবার তার মেলোডিতে ভাসার সুযোগ পেলেন শ্রোতারা। মুক্তি পেয়েছে কেকের রেকর্ড করা শেষ গান।
গত রবিবার (৫ জুন) সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সোমবার (৬ জুন) মুক্তি পাবে কেকের রেকর্ড করা শেষ গানটি। গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন। কে জানত, সেটিই তার জীবনের শেষ রেকর্ড করা গান হবে! আর কেকের চলে যাওয়ার পরও নতুন করে তার গলা শুনে আরও একবার আবেগে ভাসছেন ভক্তরা।
গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমাতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কাবি, সায়নী গুপ্তরা।

হত্যার হুমকি, পুলিশি পাহারায় কোথায় গেলেন সালমান