রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:৩৩

রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে পাঁচ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানান, মোহাম্মদপুরের শিয়া মসজিদের পাশে একটি আবাসিক ভবনে রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। ভবনটিতে এখনও ধোঁয়া রয়েছে।

তিনি আরও জানান, এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে।