প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ‘এসো শিখি’ প্রকল্প 

আপডেট : ০৭ জুন ২০২২, ২০:১১

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে ‘এসো শিখি’ নামে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (এমওপিএমই) সিনিয়র সচিব আমিনুল ইসলাম যান ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সঙ্গে  ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স এই প্রকল্পের উদ্বোধন করেন।

৩৮৫ মিলিয়ন ডলারের নতুন এই প্রাথমিক শিক্ষা প্রকল্পে ১৫টি নির্ধারিত জেলায় শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এসো শিখি প্রকল্পটি বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) সহায়ক হবে।

 

ইত্তেফাক/ইউবি