গফরগাঁও রেলস্টেশনে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০০:২৯

গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করল স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে। বৃহস্পতিবার সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে আলোর পথের উদ্যোগে স্থাপিত রেল যাত্রীদের জন্য স্থায়ী সুপেয় পানির ব্যবস্থার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ এসএম ইকবাল হোসেন সুমন।

এ উপলক্ষে অয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পৌরসভা যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রতিথি ছিলেন পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শেখ মো. আওরঙ্গ হেলাল, আলোর পথের সংগঠক আবুল খায়ের রাহাত, সালমান সালেহীন অভি প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি