উৎসাহ দিতে প্রস্তুত প্রবাসীরা

আপডেট : ০৮ জুন ২০২২, ১১:৩০

মালয়েশিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গেই প্রবাসী বাঙালিদের কাছ থেকে সমর্থন পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে জামাল ভূঁইয়াদের চোয়ালবদ্ধ লড়াই মুগ্ধ করেছে মালয়েশিয়ায় অবস্হিত প্রবাসী বাঙালিদের। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাহরাইনের বিপক্ষে বাংলাদেশকে উত্সাহ দিতে প্রস্ত্তত আছেন তারা। শুধু আজ নয়, বাকি দুই ম্যাচেও গ্যালারিতে ছড়িয়ে দিতে যান সমর্থনের জোয়ার।

সাইফুদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়া এসেছে। আমরা প্রবাসী বাংলাদেশিরা ওনাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছি। প্রত্যেক দিন চেষ্টা করছি দলকে কীভাবে সহযোগিতা করা যায়। আমরা অনুশীলন মাঠে থাকছি। প্রতিটি ম্যাচেও আমরা মাঠে গিয়ে উৎসাহ দেবো|’

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ প্রবাসী বাঙালিদের তেমনটাই জানালেন সাইফুদ্দিন, ‘এখানে অবস্হান করা বাংলাদেশিদের তুমুল আগ্রহ ম্যাচগুলো নিয়ে। আমরা মাঠে গিয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মুখিয়ে আছি। আমরা সবাই ভালো রেজাল্টের আশা করছি। আমাদের জামাল ভূঁইয়া, ইব্রাহিম, জিকো, ফাহাদ বিশ্বনাথ, সোহেল রানা এমন সত্তর ভাগ খেলোয়াড়ের নাম এখানকার বাংলাদেশিরা জানেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের দল খুব ভালো রেজাল্ট করেছে। এ কারণে প্রবাসীদের আগ্রহ আরও বেড়ে গেছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে যেমন খেলেছি আমরা, এখানে সেরকম ম্যাচ এবং ঐ রকম ফলও আশা করছি।’

ইত্তেফাক/টিএ