সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) দুপুরে মহাসড়কের সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাস সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এক বৃদ্ধাকে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুত্ফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসটি থানায় আটক আছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২