নভোএয়ার-এর কক্সবাজার রুটের টিকেট কিনলেই দুই রাতের হোটেল ফ্রি

আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:১৮

কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি উপভোগের জন্য ৩০ জুনের মধ্যে নভোএয়ার এর যাওয়া-আসার টিকেট কেটে ৩১ জুলাইয়ের মধ্যে ভ্রমণ করতে হবে।

ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলো হলো ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল এবং গ্রেস কক্স স্মার্ট হোটেল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল ৭টা ৪৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, সকাল ১০ টায়, সকাল ১১টায়, দুপুর ২টা ২০ মিনিটে এবং বিকাল ৪টায় ফ্লাইট পরিচালনা করে। একইভাবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০ টা ২০ মিনিটে, সকাল ১১টা ৩৫ মিনিটে, দুপুর ১২টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং ৫টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করে।

নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

ইত্তেফাক/এএইচপি