মাগুরায় বিষধর সাপের কামড়ে রংমালা সাহা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে। রংমালা সাহা ওই গ্রামের রাগোপাল সাহার স্ত্রী।
আরও পড়ুন: নওগাঁয় আম বিপ্লব
স্থানীয়রা জানায়, রংমালা সাহা রাতে নলকূপ থেকে পানি আনতে গেলে তাকে বিষধর সাপ পায়ে কামড় দেয় । পরে তাকে আশংকাজনক অবস্থায় মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন। মমতাজ মজিদ জানান, রংমালা সাহাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ইত্তেফাক/এমআরএম
