দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১ দশমিক ১৮ শতাংশ হয়েছে। এর আগের দিন এই হার ১ দশমিক ১৪ শতাংশ ছিল।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
