পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলে ইউক্রেনের উল্লেখযোগ্য জনশক্তি, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষতি হচ্ছে । রাশিয়া তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে। বুধবার (৮ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন স্ব্যাটোগোর্স্ক শহরের জন্য তিন দিনের লড়াইয়ে ৩০০ এর বেশি সেনা, ছয়টি ট্যাঙ্ক এবং অন্যান্য যানবাহন হারিয়েছে। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে আর্টিলারি হামলায় আরও ৩০০ ইউক্রেনীয় জাতীয়তাবাদি নিহত হয়েছে।
দেশটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মিকোলাইভ অঞ্চলে দুইটির বেশি ইউক্রেনীয় জেট ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। খারকিভে উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র ফ্যাক্টরি ও অস্ত্রভাণ্ডারে নিক্ষেপ করা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে রাশিয়ার এসব দাবি বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
