পোস্তগোলায় চিপসের কারখানার আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ০৯ জুন ২০২২, ০১:৫৪

রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলায় একটি চিপসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আজ বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হেড কোয়ার্টারের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

আজাদ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে পোস্তগোলার একটি চিপস কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/মাহি