পাবনায় বড়াল নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৩:২২

পাবনার ভাঙ্গুড়া পৌর সভার সরদারপাড়া মহল্লার নিকটে বড়াল নদী থেকে শনিবার পুলিশ অজ্ঞাতনামা (৩০) এক যুবকের  ভাসমান  লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বড়াল নদীতে একজনের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও নেভি বু প্রিন্টের শার্ট। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

ইত্তেফাক/জেডএইচ