পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আবদুল বাসিত দাবি করেছেন, বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল প্রখ্যাত শিল্পপতি সজ্জন জিন্দালের ভাই।
ইউটিউব চ্যানেল 'ক্যালিডোস্কোপ'র ক্যাপশনে লেখা হয়, ইমরান খান ক্রেডিট পাওয়ার যোগ্য, 'মোদিত্ব' মুসলিম বিশ্ব থেকে সমালোচনা আঁকে। এই ক্যাপশনে ৭ দশমিক ১৪ মিনিটের ভিডিও আপলোড করা হয়।
ভিডিওর ইন্ট্রোতে আবদুল বাসিত দাবি করেন, সবাই নবীন জিন্দালকে চেনে, তিনি পাকিস্তানে অনেক বিখ্যাত এবং শিল্পপতি সজ্জন জিন্দালের ছোট ভাই। এর পর তিনি মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি সকল ক্রেডিট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেন।
তবে তিনি যে দাবি করেছেন তা বিভ্রান্তিকর। কেননা বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল এবং শিল্পপতি সজ্জন জিন্দালের সঙ্গে সম্পর্ক নেই। শিল্পপতি জিন্দালের নামে কোনো কুমার নেই কিন্তু বিজেপি নেতার নামে কুমার আছে।
সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বাসিত, নবীন জিন্দালের ভাই যে সজ্জন জিন্দালকে উল্লেখ করেছেন তিনি ভারতের একজন ধনকুবের শিল্পপতি। তিনি ২০০৪ সালে কংগ্রেসের টিকেট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভয় সিং চৌতালাকে কুরুক্ষেত্র, হরিয়ানা থেকে পরাজিত করেছিলেন।
তাই বলা যায়, পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত যে দাবি করেছেন তা বিভ্রান্তিকর।
