দুই ট্রলারের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৪:২৭

কিশোরগঞ্জে ধনু নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে ধান বোঝাই ট্রলারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবারের এই দুর্ঘটনার পর অভিযান চালিয়ে এলাকাবাসী ধানবোঝাই ট্রলার ও চালককে আটক করেছে। 

এলাকাবাসী ও থানা সূত্র জানান, শনিবার দুপুর ১২টার দিকে ইটনা উপজেলার ঘাট থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজারে এক বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে রওনা দেয়। 

দুপুর দেড়টার দিকে ধনু নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটি ধাক্কা লাগে। এতে ইটনার উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. মরম আলী (১৮) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। 

ইত্তেফাক/জেডএইচ