বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইসলামিয়া ফাজেল মাদ্রাসায় শুক্রবার বিকালে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
শিক্ষার্থীদেরকে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পাঠদানের সুবিধার্থে প্রধানমন্ত্রীর অনুদানে বেগমগঞ্জ উপজেরার কুতুবপুর ইসলামিয়া ফাজেল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল উল্যা। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টেলি লিংক গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
আরো পড়ুন: মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে লাইবেরিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
