সিন্ডিকেটের দুর্নীতি আটকাতে হবে : ইনু

আপডেট : ০৯ জুন ২০২২, ২১:৩৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গরিব মানুষের ক্রয় ক্ষমতা ঠিক রাখতে কম মূল্যে খাদ্য বিতরণ, শ্রমিকদের রেশন কার্ড প্রদান ও তাদের কাজের ব্যবস্থা করা দরকার। বাজারে সিন্ডিকেটের দুর্নীতি আটকাতে হবে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক  প্রতিক্রিয়ায় এ তিনি সব কথা বলেন।

ইনু বলেন,  শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে। কম মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে হবে। বাজার সিন্ডিকেটের কারসাজি বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমি বাজেটের আকারের কথাও ভাবছি না। আমি ভাবছি নিত্যপণ্যের বাজার আটকাতে হবে। এই চ্যালেঞ্জটা বাস্তবায়নযোগ্য। কারণ আমি মনে করি সরবরাহ আছে। কিন্তু বাজার সিন্ডিকেটের দুর্নীতি আটকাতে হবে। ’

ইত্তেফাক/ইউবি