শনিবার দুপুরে কিশোরগঞ্জ-চামটা সড়কে করিমগঞ্জ উপজেলার সাঁকোয়া সমিতি বাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আবু তাহের(৬৫)। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার নড়িয়াকান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত স্থানে ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর যাত্রী আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাণীনগরের রনজিৎ সাহা
করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
ইত্তেফাক/নূহু

