রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৪১

আপডেট : ১০ জুন ২০২২, ১২:৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ২২৪ গ্রাম গাঁজা ও ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/কেকে