পরকীয়ায় মজেছেন স্বামী, ঘর ছাড়লেন মীনাক্ষি?

আপডেট : ১০ জুন ২০২২, ১৮:১৪

দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায়। দেবলীনা-তথাগত, সোহিনী-রণজয়, অনুপম-পিয়ার পর আলাদা হওয়ার খবর মিলল। দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছেছে যে দুর্নিবারের ঘর ছেড়েছেন মীনাক্ষি।

ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার সাহা। তার জন্যই হাতের বাইরে চলে গিয়েছে পরিস্থিতি। বাংলা গানের জগতে এখন খ্যাতনামা নাম দুর্নিবার। প্রেম করেই বিয়ে করেছিলেন মীনাক্ষিকে। বিয়ের বছরখানেক যেতে না যেতেই এ কী হল!

২০১৫ তে ‘সারেগামাপা’র মঞ্চে দুর্নিবারকে প্রথম দেখেছিলেন মীনাক্ষি মুখোপাধ্যায়। এরপর রূপকথার গল্পের মতো একে অপরের কাছাকাছি চলে আসেন। সম্পর্কের ২ বছরের মাথায় অর্থাৎ ২০১৭ সালে আইনি মতে বিয়ে সেরে ফেলেন তারা। তারপর ২০২১ সালে সামাজিক বিয়ে করেন। লাল বেনারসিতে সেজে বিয়ে করেছিলেন সব নিয়ম মেনেই। তবে ছবির মতো সুন্দর সব কিছুতে ফাটল ধরল।

ঘর ভাঙার খবর চারিদিকে ছড়িয়ে পড়লেও মুখ খুলতে চায়নি কেউই। মীনাক্ষি সরাসরি এড়িয়ে গিয়েছেন সংবাদ মাধ‍্যমের প্রশ্ন। যোগাযোগ করা যায়নি দুর্নিবারের সঙ্গেও। তবে মনে কষ্ট পেয়েছেন দুর্নিবার-মীনাক্ষির ভক্তরা।

ইত্তেফাক/বিএএফ