ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের দিউ বেপারীপাড়ার খড়িয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম কাজল মিয়া (২২)।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করে। কাজল দিউ বেপারীপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, কাজল শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। এ সময় তার ব্যবহৃত দুইটি সেল ফোনও বন্ধ পায় পরিবারের লোকজন।
আরও পড়ুন: গজারিয়ায় নেই জেব্রাক্রসিং-ফুটওভার ব্রিজ, বাড়ছে দুর্ঘটনা
ফুলপুর থানার সাব-ইন্সপেক্টর বদিয়ার রহমান জানান, মরদেহের বুক ও কাঁধে জখমের চিহৃ রয়েছ। ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। থানায় এখনও মামলা হয়নি।
ইত্তেফাক/অনি
