কলেজছাত্রকে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে জখম

আপডেট : ১১ জুন ২০২২, ১১:৩৮

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে আকিব মোল্যা (২০) নামে একজন কলেজছাত্রকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে রাতেই লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুন) রাত ৯টার দিকে মঙ্গলহাটা মধ্য পাড়া গ্রামের আবু কালাম আজাদ মোল্যার ছেলে লোহাগড়ার নবগঙ্গ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আকিব মোল্যাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান দুর্বৃত্তরা। এসময় একই গ্রামের রাকিব মোল্যার বাড়ির পাশে রাস্তার ওপর ৬/৭ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার মোবাইল ফোনটাও নিয়ে পালিয়ে যান। 

এলাকাবাসী জানান, আহত আকিব মোল্যার চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ও তার মা দৌড়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। আকিবের অবস্থা এখনও আশঙ্কাজনক। 
  
এ ব্যাপারে লোহাগড়া থানার অভিসার ইনচাজর্ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

ইত্তেফাক/মাহি 

ইত্তেফাক/মাহি