কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে ডাম্পার চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে দুপুরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তেচ্ছিব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দু'ঘটনা ঘটে।
নিহত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার নুরুল আলমের মেয়ে ও হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্কুল ছাত্রী হাফিজার পিতা নুরুল আলম জানান,তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফ দিক থেকে আসা রাজশাহী-ট-১১-১২১২ নাম্বারের ডাম্পার গাড়িটি হাফিজাকে চাপা দেয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, ডাম্পার চাপায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
