ইউক্রেনের ৩ যুদ্ধ বিমান ভুপাতিতের দাবি রাশিয়ার 

আপডেট : ১১ জুন ২০২২, ১৭:৩৪

ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। শনিবার (১১ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিরায় সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে দুইটি মিগ-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি সু-২৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। 

তবে ইউক্রেনের পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর