তালেবানের বিরুদ্ধে আফগান নারীদের বিক্ষোভ 

আপডেট : ১১ জুন ২০২২, ১৮:১৯

অধিকার লঙ্ঘন ও সরকারি প্রতিষ্ঠান থেকে নারীদের চাকরিচ্যুতি করার বিষয়ে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন একদল আফগান নারী। বৃহস্পতিবার (৯ জুন) কাবুলে এই আফগান নারীরা বিক্ষোভ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

টোলো নিউজের রিপোর্টে বলা হয়েছে, আফগান নারীরা 'ফিমেল সিভিল সার্ভিস এমপ্লয়মেন্ট অব আফগানিস্তান' ব্যানারে প্রতিবাদ করে। নারীদের কাজে যেন পুনরায় যোগদান করতে পারে এজন্য তালেবানের প্রতি আহ্বান জানান তারা।  

বিক্ষোভকারীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তারা বারবার বলছেন তারা সিদ্ধান্ত নেবেন সরকারি প্রতিষ্ঠানে নারীরা কাজ চালিয়ে যাবেন কিনা। সামিরা আজামি নামে দেশটির এক সরকারি চাকরিজীবি বলেন, 'কাজ করতে না বলা ছাড়াও, নারী কর্মচারীদের যাদের চাকরির আকার ছোট করা হয়েছে বা প্রতিস্থাপন করা হয়েছে– পুরুষ পদের উপস্থিতির কারণে তাদের বেতন পাওয়ার কোনো আশা নেই।' 

এসব নারীর মতে, তারা ১০ মাস ধরে কাজ করতে পারছে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিক্ষোভকারীরা মেয়েদের স্কুল খুলে দেওয়ারও আহ্বান জানান। 

ইত্তেফাক/এসআর