চীন থেকে ভিয়েতনামে কিছু আইপ্যাড উৎপাদন স্থানান্তর করছে অ্যাপল 

আপডেট : ১১ জুন ২০২২, ১৮:৪৪

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে চীনের কঠোর বিধিনিষেধের কারণে মাসব্যাপী সরবরাহ বাধার মুখে অ্যাপল কিছু আইপ্যাড উত্পাদন চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নিচ্ছ। দেশটিতে সরবরাহ সংক্রান্ত সমস্যার প্রভাব কমাতে কোম্পানিটি তার সরবরাহকারীদের সঙ্গে অন্যান্য পদক্ষেপও নিচ্ছে।

এর আগেও অ্যাপল ভিয়েতনামে আরও উত্পাদন স্থানান্তর করার পরিকল্পনা করেছিল। কিন্তু দেশটিতে হুট করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করে। 

সরবরাহে ব্যাঘাত না ঘটাতে চীন থেকে কোম্পানিটির সরিয়ে আসার এই সিদ্ধান্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ভিয়েতনামে উৎপাদনের ওপর গুরুত্বারোপ করছে  অ্যাপল।  

অ্যাপল তার সরবরাহকারীদের কিছু নির্দিষ্ট উপাদান, যেমন সার্কিট বোর্ড, যান্ত্রিক এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ মজুত করা শুরু করার নির্দেশ দিয়েছে। 

ইত্তেফাক/এসআর