লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরের দিকে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ছোট কমলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু সাদিয়া কমলাবাড়ি গ্রামের সোহেল রানার মেয়ে।
এলাকাবাসী জানান, শনিবার দুপুরের দিকে শিশু সাদিয়া বাড়ির উঠানে খেলা করছিল। আর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক সময় বাড়ির সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সাদিয়া। দীর্ঘক্ষণ সময় পরে শিশুটির কথা মনে হলে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুকুর থেকে সাদিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
