খুলনার সদর উপজেলার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কয়রা উপজেলায় শাকবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব মাসিক স্বাস্থ্য সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস (২৮ মে) উপলক্ষে সপ্তাহব্যাপী লাইটশোর ফাউন্ডেশন এবং অপরাজিতা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
গত ২৮ মে কয়রা উপজেলায় শাকবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজে মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উৎ
যাপন হয়। আয়োজিত আলোচনা সভায় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মাসিকের সময় অপরিচ্ছন্ন থাকা কিংবা সঠিক নিয়ম মেনে না চললে গর্ভধারণে নারীরা জটিলতার সম্মুখীন হতে পারে। তাই সচেতনতা প্রয়োজন। সেই সঙ্গে স্যানিটারি ন্যাপকিনের সুব্যবস্থাও করতে হবে।
অনুষ্ঠানে ১০০ ছাত্রীদের মধ্যে সেনোরা প্যাড উপহার দেওয়া হয়। লাইটশোরের কো-ফাউন্ডার সুলতানা রাজিয়া বলেন, ‘ঢাকার বাইরে বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে মাসিক সংক্রান্ত সচেতনতা বাড়ানো এবং পিরিয়ডকে নিয়ে যাতে ট্যাবু না থাকে সেজন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচলনা অব্যাহত রাখবে লাইটশোর এবং সেনেটারি ন্যাপকিন যাতে আরও সুলভ মূল্যে পাওয়া যায় সেজন্য কার্যক্রম হাতে নেওয়া হবে।'
এছাড়া ২৯ মে কয়রা উপজেলায় মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিকসহ প্রমুখ।
অন্যদিকে ৩১ মে খুলনা সদর উপজেলার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্য সচেতনতা দিবস উদযাপন করা হয়। সেনোরার সহযোগিতায় ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার ছিলেন বাংলাদেশ যুব সেচ্ছাসেবী ফোরাম ও হেলথ পার্টনার মেডিকো ল্যাব, খুলনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন ভেষজ চিকিৎসক হাকীম মতিয়ারা বেগম প্রভাষক, খুলনা ইউনানি মেডিক্যাল কলেজ এবং এস.ডি. একাডেমির পরিচালক সঞ্জয় কুমার মল্লিক। অনুষ্ঠানটি পরিচালনা ও বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন অপরাজিতা যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অনুপ কুমার মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সদস্য মুন্নী আক্তার ও পিকু কুমার বাছাড় প্রমুখ। এ সময় ১০০ ছাত্রীদের মধ্যে সেনোরা প্যাড উপহার দেওয়া হয়।
মাসিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ২০১৪ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে-এমন একটি বিশ্ব তৈরি করা যেখানে ২০৩০ সালের মধ্যে কোনো নারী বা কন্যাশিশু ঋতুস্রাবের কারণে আটকে রাখা হবে না।
উল্লেখ্য, দেশের প্রায় ৫০ শতাংশ কিশোরী এখনো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত বাংলাদেশ ন্যাশনাল হাইজেন সার্ভে-২০১৮ এর জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপের তথ্য অনুসারে, কিশোরীরা অস্বাস্থ্যকর পুরানো কাপড় ব্যবহার করেই থাকছে। বিশেষ করে নিম্ন আয়ের মেয়েদের মধ্যে এই অবস্থা বেশি দেখা যায়। তাছাড়া কিশোরীরা এই ধরনের জটিলতায় বেশি পড়ছে।
