বিয়ে করলেন দুই অ্যাথলেট ইসমাইল-তামান্না

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:২২

দেশসেরা স্প্রিন্টার মো. ইসমাইল বিয়ে করেছেন আরেক অ্যাথলেট আনিকা রহমান তামান্নাকে। পরশু রাতে রাজধানীর শাহীনবাগের একটি হোটেলে পারিবারিক পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।

অ্যাথলেটিকস ফেডারেশনের একাধিক কর্মকর্তা ছিলেন ১০০ মিটারে স্বর্ণপদক বিজয়ী ইসমাইলের বিয়ের অনুষ্ঠানে। ইসমাইলের সঙ্গে সুনামগঞ্জের মেয়ে তামান্নার চার বছরের সম্পর্ক। ন্যাশনাল মিটে বিকেএসপির শিক্ষার্থী তামান্না ১০০ মিটার হার্ডলস, ১০০ মিটার রিলে, ৪০০ মিটার হার্ডলস ও ৪০০ মিটার রিলেতে নিয়মিত অংশ নেন। কুমিল্লার তিতাস এলাকার সন্তান ইসমাইল ১০০ মিটারের পাশাপাশি লংজাম্পে জাতীয় পদক জিতেছেন। ইসমাইল বললেন, ‘প্রায় ৬৫ জন ছিলেন অনুষ্ঠানে। আমি এখন শাহীনবাগেই থাকছি।’

ইত্তেফাক/ ইআ