মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ১২ জুন ২০২২, ১৫:৪৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তৃষা জামান (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার (১২ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তৃষা জেলা প্রশাসকের গাড়িচালক মোমিনুজ্জামানের মেয়ে ও মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল তৃষা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি বাইসাইকেলে তার ওড়না জড়িয়ে যায়। এতে তৃষা মোটরাসাইকেল থেকে ছিটকে রাস্তায়  পড়ে যায়। এ সময় একটি পাওয়ারটিলার তৃষার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি শাহ দারা খান জানান, লাশ সদর উপজেলার বামনপাড়ায় নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি