সঞ্চালক-কমেডিয়ান হিসেবে দুই বাংলায় দারুণ খ্যাতি রয়েছে মীর আফসার আলীর। কাজের মধ্যে যখন একটু ফাঁকা সময় মেলে, সেই সময় কী করবেন তা বুঝে না উঠতে পারলে এসব দিয়ে সময় কাটাতে হয়। মঙ্গলবার এমনই একটি মজার ভিডিও শেয়ার করলেন মীর আফসার আলি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের খাটে দাঁড়িয়ে ‘তুমি কেন সরে আছো’ শিরোনামের গান গাইছেন মীর। আর তার সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় নাচছেন তিনি। কিন্তু এ গানের সঙ্গে মীরের নাচকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং ‘অশ্লীল’ ভঙ্গিমায় নেচেছেন বলে মন্তব্য করছেন তার ভক্তরা।
অধরা জাহান লিখেছেন, ছি! আপনার দীর্ঘ দিনের একটা সংগ্রামী নেইম ফ্রেম। পুরোটায় আজ এই বিছানার উপর দিয়ে গেলো। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেলো। এক মৃত ফেইসবুকের সস্তা লাইক শেয়ার মানুষের যুগের পর যুগ ধরে অর্জিত সম্মান কোথায় নামায় তার একটি উদাহরণ হয়ে রইলেন আপনি। আমি বিশ্বাস করছি কেও আপনাকে ডেট ওভার পানি খাইয়েছেন।
এ মন্তব্যের সঙ্গে আরো অনেকে সহমত পোষণ করে কমেন্ট করেছেন। সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন তারা।
হুমায়ুন কবির হিমু শিখেছেন, ‘রোদ্দুর রায় জেলে একাএকা কষ্ট পাচ্ছে। এইবার মীর দা কেও সেখানে পাঠিয়ে দেখা হোক। দুজনে জমে যাবে।
উরমি রায় চৌধুরী লিখেছেন, এসব নোংরামির কোনো মানে হয়! নিজের মানটা এতো নীচে নামিয়ে এনেছেন! পরিবারের লোকেরা দেখে প্রসংশা করেছে? ছি!
ভারতের ডিডি বাংলা চ্যানেলের নিউজ প্রোগ্রাম ‘খাস খবর’-এর মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় হাজির হন মীর। তারপর ‘হাউ মাউ খাউ’, ‘বেটা বেটির ব্যাটল’ শিরোনামে অনুষ্ঠান উপস্থাপনা করেন। কিন্তু উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন জি-বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি তিনি সংগীত চর্চাও করেন।

ওমর সানীর লিখিত অভিযোগ, যা বললেন ইলিয়াস কাঞ্চন
যতটুকু বলেছি, রাগের মাথায় বলেছি: মৌসুমী