স্বপ্নের পদ্মা সেতুর দুই প্রান্তে ঝলমল করে জ্বলে উঠল আলো। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বালানো হয়। সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের ১১ দিন আগে আলোর ঝলকানি দেখে উচ্ছ্বাসে ভাসছেন পদ্মাপারের মানুষ। ছবিগুলো তুলেছেন ফোকাস বাংলার আলোকচিত্রী ইয়াসিন কবির জয়।
