দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করতে উত্তেজনা আক্রমশ বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়লগে দুই দেশের কূটনীতির বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে।
গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সিঙ্গাপুরে ১৯তম শাংরি-লা ডায়লগ অনুষ্ঠিত হয়। এর মূল বিষয়বস্তু ছিলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা এবং কার্যকর সমাধান। ডায়লগে অংশ নিয়েছে ৪০টি দেশ। অংশগ্রহণকারীরা সেখানে তাদের মতামত তুলে ধরে।
ডায়লগে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহে এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের প্রথম মুখোমুখি বৈঠকে তাইওয়ান ইস্যুতে তর্কে জড়ান। ওয়াশিংটন বলছে, দ্বীপের স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে বেইজিং। অন্যদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির নিন্দা করছে চীন।
