বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার উপসচিব মো. জাহিদ হৌদো স্বাক্ষরিত বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ঘুষ নেওয়া ও অবৈধভাবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ