শাবানা সম্পর্কে অজানা ১৩

আপডেট : ১৫ জুন ২০২২, ১৭:২৮

বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। বাংলার ঘরে ঘরে তিনি ছিলেন দেবীতুল্য অভিনেত্রী। সব শ্রেণির দর্শকের কাছে এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী। বর্তমানে অভিনয়ে না থাকলেও তার কাজ দিয়ে তিনি আছেন সবার হৃদয়ে। আজ তার জন্মদিন। 

বিশেষ এই দিনে  পাঠকদের জন্য শাবানা সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধারা হলো-

*শাবানার জন্ম ঢাকার গেণ্ডারিয়ায়। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে।

শাবানা। ছবি: সংগৃহীত

*শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না। চলচ্চিত্রে নাম পরিবর্তন করে হন শাবানা।

*শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী।

*১৯৬৭ সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি ‘চকোরি’ দিয়ে পর্দায় আগমন।

শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক। ছবি: সংগৃহীত

*শাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক। যিনি একজন চলচ্চিত্র প্রযোজক।

*শাবানার প্রযোজনাপ্রতিষ্ঠানের নাম ছিল ‘এস এস প্রডাকশনস’।

*শাবানা অভিনীত ছবির সংখ্যা ৫০০-এর মতো।

ছবি: সংগৃহীত

*শাবানা অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যা বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস।

*শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

*শাবানার বিপরীতে প্রথম নায়ক ছিলেন নাদিম।

ছবি: সংগৃহীত

*শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে।

*বেগম রোকেয়ার চরিত্রে শাবানা অভিনয় করেছিলেন। এটি ছিল শাবানার স্বপ্নের চরিত্র। ছবিটি মুক্তি পায়নি। শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস এই একটি।

*শাবানা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

ইত্তেফাক/বিএএফ