মোদির যে উদ্যোগ প্রশাসনিক স্তরে 'টিম ইন্ডিয়া' গড়ে তুলছে 

আপডেট : ১৫ জুন ২০২২, ২০:৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দেশটিতে মুখ্য সচিবদের দুদিনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোদির এই উদ্যোগ দেশটির প্রশাসনের সমস্ত স্তরের কর্মকর্তাদের সঙ্গে তার সরাসরি সংযোগ স্থাপন করবে। দেশটির সিনিয়র কর্মকর্তারা এই মন্তব্য করেছেন। 

কর্মকর্তারা আরও বলেন, আগামী ১৬-১৭ জুন ধর্মশালায় এই সম্মেলন দেশটির প্রধান স্টেকহোল্ডারদের একই কাতারে আনবে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশাসনে সমন্বয় ও দক্ষতা উন্নত করতে এবং অংশীদারিত্ব জোরদার করতে এই পদক্ষেপ। 

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, মাঠ পর্যায় থেকে তথ্য পেতে এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়াটিকে আরও সহযোগিতামূলক এবং পরামর্শমূলক করে তুলতে এবং কর্মকর্তাদের মধ্যে 'টিম ইন্ডিয়া'-এর অনুভূতি জাগ্রত করতে- প্রধানমন্ত্রী মোদি এই ধরনের একাধিক উদ্যোগ শুরু করেছেন।

কর্মকর্তারা দেশটিতে বার্ষিক ডিজিপি/আইজিপি সম্মেলনে মোদির যে গভীর আগ্রহ সেদিকে ইঙ্গিত করেছেন। কারণ মোদি সম্মেলনের সকল সেশনে যোগ দেন এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিনামূল্যে এবং অনানুষ্ঠানিক আলোচনাকে উত্সাহিত করেন।  

২০১৪ সালে এই সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর এটি দিল্লির বাইরে অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র ২০২০ সালে এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। 

২০১৪ সালে এই ভেন্যু ছিল গুয়াহাটিতে, ২০১৫ সালে ধর্দতে, ২০১৬ সালে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ একাডেমিতে, ২০১৭ সালে তেকানপুরের বিএসএফ একাডেমিতে, ২০১৮ সালে কেভাদিয়াতে, ২০১৯ সালে পুনের আইআইএসইআরতে এবং ২০২১ সালে লখনৌর পুলিশ হেডকোয়ার্টারে। 

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এসব সম্মেলনে যোগদানকারী কর্মকর্তারা সমস্ত অধিবেশনে মোদির অংশগ্রহণকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে মনে করেছেন।   

 

 

 

 

ইত্তেফাক/এসআর