জামালপুরে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৬ জুন ২০২২, ১৫:২০

অপহরণ মামলায় জামালপুরের বকশীগঞ্জের আদনান শাকিল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ মার্চ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে একই গ্রামের শাদনান শাকিল (২২)। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর কুড়িগ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও আদনান শাকিলকে গ্রেফতার করে করে।

তদন্ত শেষে মামলার চার্জশিট দেন বকশীগঞ্জ থানার পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম জুমান তালুকদাকে খালাস দিয়েছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আক্রাম হোসেন ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী।  আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

 

ইত্তেফাক/ইউবি