মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২২, ২০:৫২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। 

ওই শিশুর নাম মো. নাঈম উদ্দিন (৬)। সে ওই বাড়ির জহির উদ্দিনের ছেলে। 

১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকেলে আলী মিয়া চৌধুরীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম উদ্দিন নামের এক শিশু মারা গেছে। ওই বাড়ির শাহাদাত হোসেন ঘর থেকে বিদ্যুতের তার টেনে বাইরে টিউবওয়েল বসানোর কাজ করছিল। বিদ্যুতের তারগুলো অরক্ষিতভাবে মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবসত নাঈম হাঁটার সময় তারের সঙ্গে পা লেগে বিদ্যুৎস্পৃষ্টে  ঘটনাস্থলে মারা যায়। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সাহেরখালীতে একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আমি আরও খোঁজখবর নিয়ে দেখছি। 

ইত্তেফাক/এএএম