ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, বজ্রপাতে মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন মাদরাসার ও একজন স্কুলছাত্র।
মারা যাওয়া তিন শিক্ষার্থী হলো- পংকরহাটি গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. সাঈদ মিয়া (১২), একই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮) ও মো. হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১০)।
স্থানীয়রা জানান, কয়েকজন ছেলে জাল দিয়ে এলাকার একটি খালে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে সাঈদ, শাওন ও স্বাধীন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু