রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

আপডেট : ১৭ জুন ২০২২, ১৬:৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে শুক্রবার (১৭ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ছয় হাজার ৮১৮টি ইয়াবা, ১৪ কেজি গাঁজা, ২৮ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম