গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার সমাবেশ

আপডেট : ১৭ জুন ২০২২, ২১:০৬

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নতুনধারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী।

এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত  দ্রব্যমূল্য বাড়ছে। এদেশে দ্রব্য বিক্রি আইন প্রণয়নে নতুন প্রজন্মের দাবি উঠেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, নতুনধারা ঢাকা মহানগর দক্ষিণের নেতা আবুল হোসেন প্রমুখ।

ইত্তেফাক/ইউবি