সুনামগঞ্জে বন্যায় আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২২, ২২:০৬

সুনামগঞ্জের হাওরে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় ওই ২১ শিক্ষার্থীকে শহরের পানসী রেস্তোরাঁ থেকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন তাদের উদ্ধার করেন৷

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোয়াইব আহমেদ জানান, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও আমাদের বিভাগের চেয়ারম্যান সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।'

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা সুনামগঞ্জ ভ্রমণে যান। তাদের মধ্যে ৭ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

ইত্তেফাক/এসটিএম