চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২২, ১০:২৯

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড়ধসের পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েজ লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, অব্যাহত বর্ষণের ফলে নগরীর আকবর শাহ থানার ফয়েজ লেকের বিজয় নগর এলাকায় রাত ৩টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়।

অপরদিকে, আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় পাঁচ জন চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাঈনুল আক্তার (২৪) নামে দুই জনকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর