পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার উত্তরচক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এসময় ২ জন আহত হয়েছে। নিহত শান্ত উপজেলার একদন্ত ইউনিয়নের রতন আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চাটমোহরে একটি যাত্রীবাহী বাস আটঘরিয়ার উত্তরচক এলাকায় অপর দিক থেকে এক মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শান্ত নিহত হয়। এসময় আহত হন আরও দুই জন তাদেরকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার এসআই ফিরোজ হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
