দুই ফেরির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:০১

শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে শরীয়তপুরের মাঝিরকান্দি টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিসির (মেরিন) ডিজিএম একেএম শাহজাহানকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সদস্যরা হলেন- শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, এজিএম (মেরিন) আহমদ আলী, বাংলাবাজার ঘাটের ম্যানেজার মো. সালাউদ্দিন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার খোকন শিকদার (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রবিবার (১৯ জুন) ভোর সোয়া ৫টার দিকে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/মাহি