দক্ষিণ ইউক্রেন পুনরুদ্ধারের প্রতিজ্ঞা জেলেনস্কির 

আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:২৫

রুশ বাহিনীর দখলে আছে দক্ষিণ ইউক্রেন। এসব অঞ্চল পুনরুদ্ধারের প্রতিজ্ঞা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (১৯ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা কাউকে দক্ষিণ ছেড়ে দেবো না। ইউক্রেনের দক্ষিণ অঞ্চল পরিদর্শনের পর এই মন্তব্য করেছেন জেলেনস্কি। 'আমাদের যা কিছু তা' পুনরুদ্ধার করবো বলে অঙ্গিকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর