পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ২ জুলাই থেকে। ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৬ জুলাই। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ) যথারীতি চালু থাকবে।
তিনি আরও বলেন, ছুটিতে হল বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে প্রভোস্ট কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
