আড়াইহাজারে দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত 

আপডেট : ২০ জুন ২০২২, ০৯:২৮

আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান মিথিলা টেক্সটাইলের উদ্যোগে দুপ্তারা খানপাড়ায় দুই দিনব্যাপী এই ফল উৎসব হয়। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এ ফল উৎসবের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজাহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পচিালক কায়েস খান, মাহবুব খান হিমেল ও উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান প্রমুখ।

ফল উৎসবে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময় উৎপাদিত দেশীয় ফল আম, জাম, লিচু, আনারস, খেজুর, কলা, পেয়ারা, লটকন, পেঁপে, কাঁঠালসহ নানা ফল ও ফলের জুস দিয়ে উপস্থিত ফলপ্রেমীদের আপ্যায়ন করা হয়।

মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল জানান, প্রাকৃতিক ও মানুষ্যসৃষ্ট কারণে আমাদের ঐতিহ্যবাহী দেশি ফল হারিয়ে যাচ্ছে। কেমিক্যাল মেশানো বিদেশি ফল দেশের মানুষকে ঠেলে দিচ্ছে স্বাস্থ্যঝুঁকিতে। পাশাপাশি বাড়ছে পুষ্টিঘাটতিও। অথচ বাংলাদেশের মাটি, জলবায়ু, আবহাওয়া, প্রকৃতি দেশীয় ফল উৎপাদনে অত্যন্ত সহায়ক। তাই দেশি ফলের বৃক্ষ রোপণের জন্য জনসচেতনা তৈরি করতে এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে