গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ সামগ্রী (খাদ্য সামগ্রী-চাল, ডাল, আলু ও পেঁয়াজ) বিতরণ করেছে ২৭ বিজিবির মারিশ্যা জোন মারিশ্যা ব্যাটালিয়ন। সোমবার (২০ জুন) বাঘাইছড়ির বিভিন্ন স্কুল/মাদ্রাসায় আশ্রয় নেওয়াদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিভিন্ন বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১১০টি দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিটি আশ্রয় কেন্দ্রে অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মনোয়ার হোসেন এর নেতৃত্বে মেডিক্যাল টিম কর্তৃক চিকিৎসা সহায়তা ও ঔষধ সামগ্রী বিতরণ করে।
এসময় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান, মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড/ইউনিয়নের কমিশনার/চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
